March 23, 2026, 11:55 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নিজের অর্থ ব্যয় করে শ্রম দিয়ে পলাশবাড়িতে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

গাইবান্ধা প্রতিনিধিঃঃ


নিজের অর্থ ব্যয়ে বালু ক্রয় করে এবং নিজেরাই স্বেচ্ছাশ্রমে কতিপয় যুবক পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি চলাচলের উপযোগী করে সংস্কার করে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই উপজেলার কুমারগাড়ী, বালাবামুনিয়া, নদীরপার, হালিমনগর,মন্ডলপাড়া, বালুয়াপাড়া, ফকিরহাটসহ প্রতিদিন এ রাস্তা দিয়ে প্রায় ৬ থেকে ৭ শতাধিক মানুষ যাতায়াত করে। বেশকিছু দিন আগে টানা বৃষ্টির পানির ঢলে রাস্তাটি ভেঙে গিয়েছিল। রাস্তাটির বেহাল অবস্থা হওয়ায় এ্যাম্বুলেস বা কোন পরিবহনই ওই রাস্তা দিয়ে কুমারগাড়ি গ্রামে প্রবেশ করতে সক্ষম হচ্ছিল না। ফলে গ্রামবাসীরা চরম দুর্ভোগ পোহাচ্ছিল। স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে অংশ নেয়া কুমারগাড়ী গ্রামের বাসিন্দা ময়নুল ও রউফের সাথে কথা বলে জানা যায়, এটি গ্রামে প্রবেশের এক মাত্র রাস্তা। দীর্ঘদিন থেকে রাস্তাটির বেশ কিছু অংশ সংলগ্ন পুকুরে ভেঙে পড়ে। ফলে ওই রাস্তা দিয়ে কোন ভ্যান-সাইকেল এমনকি পথচারিদের চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। ওই রাস্তাটি সংস্কার করা না হলে রাস্তাটির বড় অংশ ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। এদিকে মনোহরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেয়া হচ্ছিল না। ফলে ওই গ্রামের কতিপয় যুবক বাধ্য হয়েই জনকল্যাণে স্বেচ্ছাশ্রমে রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নেয়। এব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করছেন গ্রামবাসী যুবকেরা। তবে এই রাস্তাটি সংস্কার ও পাকা করার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই রাস্তাটির উন্নয়ন ও সংস্কার হবে বলে তিনি উল্লেখ করেন।

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মারপিটে ২ জন আহত ॥ হাসপাতালে চিকিৎসাধীন

আশরাফুল ইসলাম গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড়ায় পারিবারিকভাবে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে জীবনের নিরাপত্তার জন্য রিপন সরকার গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়রী (নং ১০৭৪) করলে প্রতিপক্ষ লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ও রায়হান সরকারকে মারপিট করে গুরুতর আহত করেছে। স্থানীয় ভাবে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় মাঠেরপাড়ায় মোঃ সুরুজ্জামান সরকারের ছেলে মোঃ রিপন সরকার ও রায়হান সরকারের সাথে পৈত্রিক জমিজমা নিয়ে মৃত আব্দুল গনি সরকারের ছেলে সিরাজুল ইসলাম ও তার ছেলে মোস্তা মিয়া, আবু হোসেন, রাশেদ মিয়ার দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। জীবনের নিরাপত্তার জন্য গত ২১ জুন গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়রী করলে ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সিরাজুল ইসলামসহ তার ছেলে মোস্তা মিয়া, আবু হোসেন ও রাশেদ মিয়া হত্যার উদ্দেশ্যে মোঃ রিপন সরকার ও রায়হান সরকারকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। আহত অবস্থায় এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর