March 24, 2026, 2:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কাজী নজরুল ইসলাম এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মলয় নাথঃঃ

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ আগস্ট সকালে শাহবাগ কবির সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল সঙ্গীত গবেষক ড. ফেরদৌসী আরা, নজরুল গবেষক কৃষিবিদ মোঃ রফিক চৌধুরী, নাগরিক অধিকার বাংলাদেশ এর প্রেসিডেন্ট এবং পরিচালক গবেষণা ও মিডিয়া উইং ড. সৈয়দ আল-আমীন রোমান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, মহানগর উত্তর আওয়ামী লীগরে সহ-সভাপতি মোঃ নাজিমউদ্দিন, এডভোকেট আনিসুর রহমান, নজরুল গবেষক কবি আসাদ মাহমুদ, কবি নজরুল সাহিত্য মঞ্চের চেয়ারম্যান এড. মহিউদ্দিন আহমেদ শাহীন ও উপদেষ্টা জহিরুল আলম নিউটন, মোঃ মোজাহিদ হোসেন (রতন), বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির সহ-প্রচার সম্পাদক  মোঃ আলিম, মৌলভীবাজার শাখার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, মুন্সিগঞ্জ জেলার সভাপতি হাজী এনায়েত হোসেন মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য পদক’ সর্বোচ্চ আন্তর্জাতিক সাহিত্য বদক প্রবর্তন করতে হবে। সংবিধানে অন্তর্ভূক্ত করে কবি নজরুলকে জাতীয় কবি ঘোষণা করতে হবে। কবির জন্ম ও মৃত্যু দিবসটি সরকারি ছুটি ঘোষণা করতে হবে। ত্রিশাল, দৌলতপুর, তেওতাসহ কবির স্মৃতিধন্য স্থান গুলোতে কবির জন্ম-মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। নজরুল স্মৃতিধন্য ধানমন্ডির কবি ভবনকে আন্তর্জাতিক মানের জাদুঘর স্থাপন করে আন্তর্জাতিক মানের সাহিত্য গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে। মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করে জাতীয় কবির স্বীকৃতি প্রদান করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর