March 24, 2026, 2:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুরে মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের শোকসভা অনুষ্ঠিত

রংপুরে মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের শোকসভা অনুষ্ঠিত
রংপুর ব্যুরো: জেলা প্রতিনিধি::


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার এবং বিডিআর-এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক মেজর জেনারেল (অব:) চিত্তরঞ্জন (সি.আর) দত্ত বীর উত্তম এর মৃত্যুতে মঙ্গলবার রাতে নগরীর ধর্মসভা মন্দিরে প্রার্থনা ও শোকসভার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির আয়োজনে আয়োজিত এই প্রার্থনা ও শোক সভায় বিশিষ্ট শিক্ষাবীদ এবং সংগঠনের সভাপতি বনমালী পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নিয়ে মহান এই নেতার কর্মময় জীবন নিয়ে আলোচনায় অংশ নেন-বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ড. এস.এম মোর্শেদ সারওয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রংপুর মহানগরের সভাপতি সুব্রত সরকার মুকুল, রংপুর জেলার সিনিয়র সহ-সভাপতি সুশান্ত ভৌমিক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নরেশ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে স্বর্গীয় চিত্তরঞ্জন দত্তের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর