March 24, 2026, 3:04 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে হিজড়া জনগোষ্ঠী।ছবিঃজিসান আহমেদ জুটন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে হিজড়াদের মানববন্ধন

জিসান আহমেদ জুটন,সিলেট থেকেঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে হিজড়া জনগোষ্ঠী।ছবিঃজিসান আহমেদ জুটন

 

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে হিজড়া জনগোষ্ঠী।গত ২৩ আগষ্ট ২০২০ ইং তারিখ  রোববার বিকালে নগরীর রিকাবীবাজারে স্টেডিয়াম মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।সিলেট হিজড়া কল্যাণ সংস্থা, নারী উদ্যোগ কল্যাণ সমিতি ও সিলেট হিজড়া বাউল সংগঠন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন- মিজান মিয়া, কমলা বেগম, তুষার, পায়েল, নিলীমা, হাসি, ময়ূরী, রুমা, শুভ, মোস্তফা ও সাদ্দাম।বক্তব্যে বলা হয়- গত গত ২০ আগষ্ট ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার হিজড়াদের দ্বারা পরিচালিত একটি চটপটির দোকান ভাংচুর করেন মেয়র আরিফুল হক চৌধুরী।ওই সময় এক হিজড়াকে মার ধরও করেন তিনি।সমাজের অবহেলিত সম্প্রদায়ের লোকদের প্রতি এটি গর্হিত কাজ বলে তারা অবহিত করেন।করোনাকালে হিজড়ারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে মানববন্ধন থেকে তাদের উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির দাবি জানানো হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ আগষ্ট ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর