March 24, 2026, 2:58 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দোহারে হামলায় আওয়ামীলীগ নেতা আহত

শরীফ হাসান,ঢাকা জেলাদক্ষিণপ্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলায় সন্ত্রাসী হামলার  শিকার হয়েছেন  ফজর আলী ( ৫৫) নামে এক আওয়ামীলীগ নেতা।  তিনি দোহার উপজেলা আওয়ামী মৎস্যলীগের সহ-সভাপতি এবং বেগম আয়েশা স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি সদস্য। তার বাড়ি দোহার পৌরসভার খালপাড় বৌবাজারে। ফরজ আলীর বরাতে জানা যায়, গত বুধবার রাতে ফজর আলী তার বড় মেয়ের বাড়ি পালামগঞ্জ থেকে তার নিজ বাসায় যাওয়ার সময় রাত আনুমানিক  ৯ঃ০০ টায় এক দল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। লটাখোলার চিতাঘাটা কালভার্টের সামনে ১০/১২জন মিলে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
ফজর আলী  অভিযোগ করেন, তাকে যারা হামলা করে আহত করে, তারা তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে মৃত ভেবে চলে যায়। হামলাকারীরা হলো শফিক- পিতা রহম আলী,  বাইল্যা (৪৫)  পিতা মৃত রহআলী, নান্নু (৩০)- পিতা রাজু, রনি -পিতা মোকসেদ,  রাজিব -পিতা মোন্নাফ,  আল আমিন -পিতা খলিল , বাবু- পিতা পাগলা।
ফজর আলী বলেন, আমার জ্ঞান ফিরলে, আমি আমার মোবাইল থেকে দোহার থানার ওসি সাজ্জাদ হোসেনকে ফোন দিলে, তিনি এসআই মফিজকে পাঠিয়ে আমাকে উদ্ধার করে দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করেন।
এই বিষয়ে দোহার থানা তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, আমরা বিষয়টি জেনেছি। কিন্তু আহত ব্যাক্তি এবিষয় নিয়ে কোন মামলা বা অভিযোগ করেনি। করলে আমরা ব্যাবস্থা নিবো।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর