March 23, 2026, 6:06 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বার্সেলোনাকে আবার শিখরে তুলবেন কোম্যান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

ঘরের ছেলে ঘরে ফিরলেন।কোচ হিসেবে রোনাল্ড কোম্যানের বার্সেলোনায় ফেরাটাকে এভাবেই ব্যাখ্যা করা হচ্ছে।ক্লাবের সাবেক খেলোয়াড় তিনি।ছয় মৌসুমে ২৬৪ ম্যাচ খেলেছেন বার্সার হয়ে।জোহান ক্রুয়েফের ‘ড্রিম টিমের’ হয়ে গোল করেছেন ৮৮টি। ১৯৯১ থেকে ৯৪-তে টানা চারটি লা লিগা খেতাব জিতেছেন।৫৭ বছর বয়সী সেই ডাচ লিজেন্ড কোম্যান নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছেড়ে এখন টালমাটাল বার্সেলোনার কাণ্ডারি।গত শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে চূর্ণ হওয়ার পর কোচ কিকে সেতিয়েনকে ছাঁটাই করতে কালক্ষেপণ করেনি বার্সা।এরপরই বার্সার সুদিন ফেরাতে কোচের উত্তপ্ত আসনে বসিয়ে দেয়া হয় কোম্যানকে।বুধবার প্রধান কোচ হিসেবে নিজের পরিচয়পর্বে টক-ঝাল-মিষ্টি সব কথাই বলেছেন কোম্যান। ‘আজ আমার খুশির দিন।সবাই জানে, বার্সা আমার ঘর।আমার স্বপ্ন সত্যি হয়েছে। সামনে কঠিন চ্যালেঞ্জ।এটাই আমি চাই। বার্সাকে আবার শীর্ষে তুলতে লড়ব আমরা’, যুদ্ধ ঘোষণার মতো শোনায় তার কথা।একজন খেলোয়াড়ের বয়স ৩১, ৩২ হলেই সে শেষ হয়ে যায় না। দেখতে হবে তার মধ্যে আগের মতো ক্ষুধা আছে কি না’, একথা বলে তিনি জানান, মেসির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। কারণ, মেসি ম্যাচ জেতান।আজেন্টাইন ফরোয়ার্ড যদি থেকে যান, খুশি হবেন কোম্যান।জানি না মেসিকে থেকে যেতে রাজি করাতে হবে কি না।আশা করি, সে বার্সায়ই থাকবে’, বলেছেন নতুন কোচ। সেই সঙ্গে কাতালান ক্লাবের নতুন সূচনারও আভাস দিয়েছেন।তাতে নিশ্চিতভাবে বেশ কয়েকজন ‘বুড়ো’ খেলোয়াড়ের ওপর কোপ পড়বে।

প্রাইভেট ডিটেকটিভ/২১ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর