April 2, 2026, 3:13 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশ

মোঃ সুলায়মান হোসেন সুমন ,মুলাদী (বরিশাল) প্রতিনিধিঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।গতকাল ১৯ আগষ্ট ২০২০ ইং তারিখ বুধবার সকাল ১০টায় বরিশাল সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে জুম কনফারেন্সে আলাপকালে এ নির্দেশ দেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন প্রকল্পের গুণগতমান নিশ্চিত করতে হবে।সেক্ষেত্রে প্রকৌশলীদের উন্নয়ন কাজ আদায় করে নেয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।উন্নয়ন কাজে কেউ সময়ক্ষেপণ করলে কী কারণে সময় বেশি লাগছে তার যৌক্তিক কারণ থাকতে হবে।যৌক্তিক কারণ দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী ঢাকা প্রান্ত থেকে অংশগ্রহণ করেন।বরিশাল প্রান্ত থেকে সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং বিআরটিএ ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জানান, বরিশাল সড়ক বিভাগের অধীনে মোট ১ হাজার ৫৯৫ কিলোমিটার সড়ক রয়েছে।এর মধ্যে ১২৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ২৭২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১ হাজার ১৯৩ কিলোমিটার জেলা মহাসড়ক।২০২০-২১ অর্থবছরে এডিপিভুক্ত ১১টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।এতে বরাদ্দ রয়েছে ৮৯৩ কোটি টাকা। এর মধ্যে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণে ৪৭৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে।এর মধ্যে লেবুখালী-রামপুর-মীর্জাগঞ্জ সড়ক প্রকল্পটি সেনাবাহিনী বাস্তবায়ন করবে।

প্রাইভেট ডিটেকটিভ/২০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর