April 10, 2026, 10:35 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সব ব্যাংক কর্মকর্তাকে এখন থেকে কর্মস্থলে গিয়ে অফিস করতে হবে ব্যাংক কর্মকর্তাদের পালাক্রম করে ব্যাংকে যাওয়ার নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

সব ব্যাংক কর্মকর্তাকে এখন থেকে কর্মস্থলে গিয়ে অফিস করতে হবে।ব্যাংক কর্মকর্তাদের পালাক্রম করে ব্যাংকে যাওয়ার নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।এর ফলে নিরবচ্ছিন্নভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকাল ১৮ আগষ্ট ২০২০ ইং তারিখ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।সরকারি কর্মকর্তাদের পালাক্রম ছুটি বাতিল করার পরই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।ফলে সরকারি-বেসরকারি সব ব্যাংক কর্মকর্তাকে নিয়মিত অফিসে যেতে হবে।সরকারি ব্যাংকগুলো এ নির্দেশনা মানলেও বেসরকারি খাতের সব ব্যাংক তা মানবে কিনা সেটি নিয়ে ধোয়াশা রয়ে গেছে।কারণ বেশির ভাগ ব্যাংকে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মীদের বসার মতো আসন বিন্যাসের ব্যবস্থা নেই।করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত মার্চে কর্মকর্তাদের পালাক্রম করে অফিসে আনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।এর ফলে সেবা প্রদান অব্যাহত ছিল, নিজেদের সুরক্ষিত রাখতে পারছিলেন ব্যাংকাররা।এরপরও অর্ধশতাধিক ব্যাংকার করোনায় মারা যান।এখন নতুন নির্দেশনার ফলে সবকিছু আগের নিয়মে চলবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগষ্ট ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর