March 24, 2026, 11:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কেশবপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে ১৮ আগষ্ট বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জি. এম. হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম.রুহুল আমিন।এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড রফিকুল ইসলাম পিটু, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান দফাদার।এছাড়া সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, মোঃ আলাউদ্দীন, আব্দুস সবুর, আকবর আলী, কামরুজ্জামান, ইউপি সদস্য লিপিকা ঘোষ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আমজেদ হোসেন, হারুন-অর রশিদ লিটন, মাসুম বিল্লাহসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর