April 12, 2026, 10:33 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জামালপুরে একসাথে ৪ শিশুর জন্ম দিয়েছে আনোয়ারা বেগম,৪টি সন্তানই সুস্থ আছে

শামীম আলম , জামালপুর :

mostbet

জামালপুরে একসাথে ৪ শিশুর জন্ম দিয়েছে আনোয়ারা বেগম(৩০) নামের এক গৃহবধু। মঙ্গলবার সকালে জমালপুর শহরের জিয়া হেল্থ কমপ্লেক্স নামের বেসরকারি একটি হাসপাতালে ওই নারীর ২ টি ছেলে ও ২টি কন্যা শিশু জন্ম নেয়।পারিবারিক সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামের বেলাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম গর্ভবতী হলে ডাক্তার তাকে জমজ সন্তান হবে বলে জানিয়েছিল। সোমবার রাত থেকে প্রসব ব্যাথা শুরু হলে মঙ্গলবার সকালে তাকে জামালপুর শহরের জিয়া হেল্থ কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরে প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পর আর কোন সন্তান না হলে ডাক্তারের পরামর্শে অস্ত্রপাচারের মাধ্যমে অন্য সন্তানের জন্ম হয়। এর আগে আনোয়ারা বেগমের আরো ২টি কন্যা সন্তান রয়েছে। গাইনি সার্জন ডা. সাজদা-ই-জান্নাত তনু বলেন, আনোয়ার বেগম আমাদের তত্বাবধানের রোগী ছিল না। দীর্ঘ প্রসব বেদনা নিয়ে সে সকাল ৬টায় হাসপাতালে ভর্তি হয়। তার গর্ভের বাচ্চার পজিশন ঠিক ছিল না। আমরা প্রাথমিকভাবে নরমাল ডেলিভারীর চেষ্টা করি এবং ১টি কন্যা সন্তানের জন্ম হয়। তারপর তাকে পরীক্ষা করে এবং তার আগের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে বুঝলাম তার জমজ সন্তান হবে। তখন আমরা নরমাল ডেলীভারীর জন্য আরো ১ ঘন্টা অপেক্ষা করলাম কিন্তু তার পেটে হাত দিয়ে মনে হচ্ছিল তার গর্ভে জমজ সন্তানের চেয়ে বেশি কিছু আছে। তার অবস্থা ধীরে ধীরে সংকটাপন্ন হচ্ছিল। পরে তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলে দ্রুত সার্জারি করা হয়। পরবর্তীতে অরও ২ টি ছেলে ও ১ টি কন্যা সন্তান জন্ম দেন তিনি। আনোয়ারা বেগমসহ তার ৪টি সন্তানই সুস্থ আছে। নবজাতকদের ওজন স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকায় তাদের স্পেশাল কেয়ারের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর