April 13, 2026, 10:30 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালাজ্বর নির্মূল জোরদারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালাজ্বর নির্মুলে করনিয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ই আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সিডিসির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বী। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক সুইটসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
কালাজ্বর নির্মূল কার্যক্রমে জোরদারকরণের লক্ষে বিভিন্ন তথ্য তুলে ধরেন ডিজিজ বারডেন এন্ড সার্ভিলেন্স, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. বিল্লাল হোসেন, অ্যান্টোমলজিক্যাল এক্সপার্ট দিলরোবা সাহরিন ও মোসাদ্দেকুর রহমান মুন্না। আলোচনায় কালাজ্বরকে একটি মারাত্নক ক্ষতিকর ও মরণব্যাধি উল্লেখ করে প্রধান লক্ষণসমূহ (দুই সপ্তাহের অধিক সময় ধরে জ্বর থাকা, প্লিহা ফুলে বড় আকার ধারণ করা ও ওজন কমে যাওয়া) কোন ব্যক্তির শরীরে দেখা দিলে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানানো হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর