April 17, 2026, 3:21 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

জামালপুরের মেলান্দহে ডা: সুলতানা পারভীনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ

শামীম আলম , জামালপুরঃ
জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা: সুলতানা পারভীন নামে গাইনী বিশেষজ্ঞের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের কক্ষ থেকে ওই নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় মৃতদেহের পাশ থেকে ব্যবহৃত পেথেডিন ও ডায়রী উদ্ধার করে পুলিশ।
জামালপুরের সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস জানান, ডা: সুলতানা পারভীন প্রায় চার বছর আগে জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেন। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের একটি কক্ষে বসবাস করেই তিনি সেখানে তার দায়িত্ব পালন করতেন। আজ রবিবার সারাদিন কর্মস্থলে না আসায় বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফরা তার আবাসিক ভবনে খোঁজ নিতে গেলে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে তারা মেলান্দহ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুলতানা পারভীনের কক্ষের তালা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তার ছোট বোন জামালপুর আসছেন।এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, ওই চিকিৎকের মৃতদেহের পাশ থেকে ৫টি ব্যবহৃত পেথেডিন ও একটি ডায়রী উদ্ধার করা হয়েছে। ডায়রীতে থাকা লেখা পড়ে অনুমান করা হচ্ছে মানসিক অবসাদ থেকে মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারন জানা যাবে।নিহত চিকিৎসক সুলতানা পারভীন(৩৫) এর বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। ব্যক্তি জীবনে অবিবাহিত সুলতানা পারভীন ৩০তম বিসিএস এর চিকিৎসক ছিলেন।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/১৭ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর