April 10, 2026, 4:20 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

জামালপুরের মেলান্দহ হাসপাতাল কোয়ার্টার থেকে গাইনী চিকিৎসকের মরদেহ উদ্ধার

শামীম আলম, জামালপুর :
জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুলতানা পারভীন (৩৮) নামে এক গাইনী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, গতকাল শনিবার দিবাগত রাতে হাসপাতাল কোয়ার্টারের বাসায় ঘুমিয়ে পড়েন। আজ রবিবার সারাদিন বাসা থেকে কোন সাড়া না পেয়ে সন্দেহ জাগে। পরে পুলিশসহ হাসপাতালের অন্যান্যদের সাথে নিয়ে কোয়ার্টারের তার রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ও সার্কেল এসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। জামালপুর সিভিল সার্জন প্রণয় কান্তি দাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি মরদেহ দেখেছি পোস্ট মডাম রিপোর্ট না পাওয়া পযর্ন্ত আমি কিছু বলতে পারবো না।
মেলান্দহে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান, প্রাথমিকভাবে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন বলে মনে হয়। তার শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
চিকিৎসক সুলতানা পারভীন ৩২ তম বিসিএসের মেডিকেলের (গাইনী) ছাত্রী ছিলেন। তাঁর পিতার নাম আলাউদ্দিন আজাদ। সে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের ২৮/এ নং বাসা, রোড নং-৩, মোহাম্মদী আবাসিক এলাকায় থাকতেন। তিনি মেলান্দহ হাসপাতালে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর