March 24, 2026, 9:06 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতিই বিএনপির ঐতিহ্য -সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধারাবাহিক ষড়যন্ত্রের কুশীলবরা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেশের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে চায়।গতকাল ১৪ আগষ্ট ২০২০ ইং তারিখ শুক্রবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, উন্নয়ন বিরোধী অপশক্তি এখনও সক্রিয়।তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ আছেন দেশের সমৃদ্ধ আগামী বিনির্মাণের অগ্রযাত্রা এগিয়ে যাবেই।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা কথায় কথায় গুম-খুনের কথা বলেন, মানবাধিকারের বুলি আওড়ায় তারাই অপারেশন ক্লিন হার্টের নামে ২০০২ সাল থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ৯৭ জনকে হত্যা করেছিলো। যারা বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলো তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না বলেও মন্তব্য করেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খুনিদের সাথে সখ্যতা, খুনের অনুমোদন দেওয়া আর হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতিই বিএনপির ঐতিহ্য।তারা দুর্নীতি নিয়ে কথা বলে৷ অথচ বিএনপি আর দুর্নীতি শব্দ দুটি এখন অনেকটাই সমার্থক।বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তস্রোতে এদেশের প্রতি ইঞ্চি ভূমি পবিত্র উল্লেখ করে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রতি ইঞ্চি ভূমি এখন উন্নয়নের ফসলে ভরে তুলেছেন উন্নয়নের কাণ্ডারি শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরবলেন, একটি দল দুর্যোগকালে মানুষের পাশে না দাঁড়িয়ে দলগতভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।রাজধানীতে বসে গণমাধ্যমে মিথ্যাচার আর নেতিবাচকতার বিষবাষ্প ও গুজব ছড়ানোই এখন বিএনপির রাজনীতির মূল হাতিয়ার বলে জানান  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইও ইমদাদুল হক।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর