April 10, 2026, 10:02 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেল নাটোরের বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত সুমন আলী

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন নাটোরের বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ সুমন আলী। তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে মারা যান। নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তারেক জুবায়ের বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পুলিশ সদস্য সুমন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।চিকিৎসাধীন অবস্থায় দু”বার নেয়া নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে এবং করোনা উপসর্গে তার মৃত্যু হয়েছে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্রে উল্লেখ রয়েছে বলে জানান এই অতিরিক্ত পুলিশ সুপার। তবে মৃত্যুর পরে নেওয়া নমুনার রেজাল্ট আসার পর করোনায় আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। করোনা উপসর্গ নিয়ে তাকে গত ২রা আগষ্ট রাজারবাগ পুলিশ লাইন’স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর