April 13, 2026, 1:28 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

দিনাজপুরের জজ সস্ত্রীক মহামারী মরন ব্যাধী করোনায় আক্রান্ত,হেলিকপ্টারে নেয়া হল ঢাকায়

মো: মোবারক আলী,বিরামপুর (দিনাজপুর)ব্যুরো প্রধানঃ

mostbet

মহামারী মরন ব্যাধী করোনায় আক্রান্ত দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁইয়া ও তার স্ত্রী মৌসুমী আক্তারকে গত ৯ আগষ্ট ২০২০ ইং তারিখ রোববার বিকালে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।ঢাকায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ।সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ৪ আগস্ট নমুনা সংগ্রহ করা হয় দিনাজপুরের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁইয়া (৫২) ও তার স্ত্রী মৌসুমী আক্তারের (৪৫)। ৫ আগস্ট প্রাপ্ত রিপোর্টে তাদের দুজনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়।এরপর শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দেয়ায় ডা. শফিউল বারীর পরামর্শে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এরপরও শারীরিক জটিলতা দেখা দেয়ায় গত ৯ আগষ্ট ২০২০ ইং তারিখ রোববার বিকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে তাদের দুজনকেই ঢাকায় পাঠানো হয়।সিভিল সার্জন জানান, ঢাকায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।অবস্থার উন্নতি না হলে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে বলে জানান দিনাজপুরের সিভিল সার্জন।এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন- দিনাজপুরের যুগ্ম জেলা জজ এএসএম তাজকিনুল, দিনাজপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেট আয়েজ উদ্দীন সরকার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকার এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অফিস সহায়ক আসলাম সানী।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর