March 25, 2026, 1:19 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনা আক্রান্ত

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।ফাইল ছবি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।গতকাল ১২ আগষ্ট ২০২০ ইং তারিখ বুধবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে তার মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার মন্ত্রীর নমুনা নেয় আইইডিসিআর। বুধবার দুপুরে রিপোর্ট পজিটিভ আসে।দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।শাহাব উদ্দিন মৌলভীবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি এ পর্যন্ত চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার।উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ আগষ্ট ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর