April 13, 2026, 1:25 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

করোনাভাইরাসে সিলেটে আরও চারজনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক,সিলেটঃ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন সিলেটের এবং অপরজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৭ জন। এর মধ্যে সিলেটের ১১৫ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের ১৪ জন রয়েছেন।একই সময়ে সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ১০৬ জন। এর মধ্যে সিলেটের ৪৪ জন, সুনামগঞ্জের ২৭ জন ও মৌলভীবাজারের ৩৫ জন রয়েছেন। এ নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট হাজার ৯১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ২৭৯ জন।বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত আট হাজার ৯১৭ জনের মধ্যে সিলেট জেলার চার হাজার ৭৯৩ জন, সুনামগঞ্জের এক হাজার ৬৭৩ জন, হবিগঞ্জের এক হাজার ২৯৬ জন ও মৌলভীবাজারের এক হাজার ১৫৫ জন রয়েছেন।সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪৯ জন। এর মধ্যে সিলেটের ৬৮ জন, সুনামগঞ্জের ১৩ জন, হবিগঞ্জের ৪৮ জন ও মৌলভীবাজারের ২০ জন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সিলেটের ৩১ জন ও হবিগঞ্জের ১৮ জন রয়েছেন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার হাজার ২৭৯ জন। এর মধ্যে সিলেটের এক হাজার ৪৪৭ জন, সুনামগঞ্জের এক হাজার ২৭১ জন, হবিগঞ্জের ৮৬৬ জন ও মৌলভীবাজারের ৬৯৫ জন রয়েছেন।গত ১০ মার্চ থেকে ১২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৭ হাজার ৯০ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ হাজার ৫২৩ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৬৭ জন। আর হাসপাতালের আইসোলেশনে আছেন বিভাগের ৩৯০ জন। ভিজিট করুন আমাদের পত্রিকা http://creativenewsbd.com/আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।সম্পাদক ফোনঃ 01868252527বার্তা ফোনঃ 01314822292 নিউজ মেইলঃ creativenews2019@gmail.com

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/১২ আগষ্ট ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর