April 10, 2026, 10:14 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে

শামীম আলম , জামালপুরঃ

mostbet

করোনা ভাইরাসের পাশাপাশি বন্যার কারণে জামালপুর ও কুড়িগ্রাম এর রাজিবপুর, রৌমারীর সীমান্তবর্তী এক লক্ষ পঞ্চাশ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারীভাবে তারা বিভিন্ন সহায়তা পেলেও “বিদ্যানন্দ ফাউন্ডেশন” এর পক্ষ হতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থদের মাঝে ইতিপূর্বে ২০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । বন্যার্ত ৩০০০ পরিবারের জন্যে খাদ্য সহায়তা প্রদানের পরিকল্পনা নিয়েছে। উক্ত খাদ্য সহায়তার অংশ হিসেবে বন্যার্ত পরিবারের মাঝে গত এক সপ্তহে মোট ১৮৪৬ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১০ আগষ্ট ২০২০ তারিখ জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সার্বিক তত্ত¡াবধানে আজ ৪২৫ পরিবারের জন্যে পরিবার প্রতি ০৫ কেজি চাল, ০৪ কেজি আটা, ০১ কেজি ডাল এবং ০১ প্যাকেট লুডুস প্রদান করা হয়। এ পর্যন্ত করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সর্বমোট ৪২৭১ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। “বিদ্যানন্দ ফাউন্ডেশন” এর গৃহীত সময়োপযোগী পদক্ষেপে বানভাসী মানুষজনের মুখে হাসি ফুটেছে। অধিনায়ক জামালপুর ব্যাটালিয়ন “বিদ্যানন্দ ফাউন্ডেশন” কর্তৃক গৃহীত এ মহতী উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/১১ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর