April 10, 2026, 5:26 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ভারতে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৬ শ্রমিকের মৃত্যু

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

ভারতে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেবীপুর বাজারের কাছে।নিহতরা হলেন- ব্রজেশ চন্দ্র বার্নওয়াল (৫০), মিথিলেশ চন্দ্র বার্নওয়াল (৪০), গোবিন্দ মাঝি (৫০), বাবলু মাঝি (৩০), লালু মাঝি (২৫) ও লিলু মুর্মুর।ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, দেবীপুর বাজার এলাকার বাসিন্দা ব্রজেশ চন্দ্র বার্নওয়াল একটি সেপটিক ট্যাংক বানাচ্ছিলেন। সেই সেপটিক ট্যাংকের ভিতরের নেমে তাদের মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দাদের সূত্রের বরাতে খবরে বলা হয়, রোববার সকালে প্রথমে লিলু মুর্মু সেপটিক ট্যাংকের কভার খোলার জন্য নিচে যান। এরপর থেকেই তার কোনো সাড়াশব্দ মিলছিল না।বেশ কিছুক্ষণ ধরে লিলুর খোঁজ না মেলায় ঠিকাদার গোবিন্দ মাঝি নির্মীয়মান ওই ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তারও কোনো। সাড়াশব্দ পাওয়া যায়নি।পরিস্থিতি না বুঝে গোবিন্দর দুই ছেলে বাবলু ও লালু দুজনে একসঙ্গে ট্যাংকের ভেতরে নামলেও লাভের লাভ কিছু হয়নি। বরং তাদের দুজনেরও কোনো খোঁজ মিলছিল না।এরপর ব্রজেশও অপেক্ষা করেন। কিন্তু ডাকাডাকি করেও কোনো লাভ না হওয়ায় তিনিও ভেতরে নামেন। কিন্তু তার পরিণতিও হয় বাকি চারজনের মতোই মর্মান্তিক। তারও মৃত্যু হয় সেখানেই। কিন্তু তা আন্দাজ না করেই ব্রজেশের ভাই মিথিলেশও দাদা ও বাকিদের খোঁজে ওই ট্যাংকের ভেতরে নামেন।কিন্তু তিনিও আর ফেরেননি। পরপর ৬ জনের কোনোও খোঁজ না মেলায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, সেপটিক ট্যাংকে কার্বন ডাইঅক্সাইড বা মনোক্সাইডের মতো মারাত্মক গ্যাস থেকেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ৬ জনের।দেওঘরের ডেপুটি পুলিশ কমিশনার কমলেশ্বর প্রসাদ সিং জানান, ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর