March 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
ছবি - সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দিচ্ছেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী।

সরিষাবাড়ীতে মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের সাংবাদিক সম্মেলন

এ,এস,এম জুলফিকুর রহমান,সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধিঃ

ছবি – সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দিচ্ছেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী।

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মানহানিকর, কুরুচিপ‚র্ণ ও অসত্য বক্তব্য অপপ্রচার চালানোর প্রতিবাদে পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামানের অপসারনের দাবীতে পৌর পরিষদের সাংবাদিক সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌরসভার মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী।লিখিত বক্তব্যে প্যানেল মেয়র বলেন, মেয়র নির্বাচিত হয়ে বিভিন্ন অপর্কম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, পৌর পরিষদ ও কাউন্সিলরদের সাথে মারধর, নিয়োগ বাণিজ্য, দলীয় নেতাকর্মীদের সাথে অসদাচারণসহ ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের শারীরিকভাবে নির্যাতনের মতো কাজও করেন বলে সাংবাদিক সম্মেলনে তিনি জানান।তিনি আরও বলেন, ৪ আগস্ট রাত ৮.২৭ মিনিটে মেয়র মো. রুকুনুজ্জামান রোকন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের বিরুদ্ধে মিথ্যা, অসম্মানজনক, ভীতিপ্রদর্শন ও অপপ্রচার করে। এতে করে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের মানহানি, সম্মান ও ভাবম‚র্তি বিনষ্ট হওয়ায় মেয়র রুকুনুজ্জামান রোকনকে গ্রেপ্তার ও তাকে অপসারণের দাবী পৌর কাউন্সিলরদের।এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ২ মো. জহুরুল ইসলাম, কাউন্সিলর কালা চাঁদ পাল, সোহেল রানা, আব্দুস সাত্তার, নুরুল ইসলাম,আফসার উদ্দিন, আব্দুল মালেক, রিপন মন্ডল, চায়না বেগম, শিউলি বেগম, রেনু আক্তারসহ পৌর পরিষদের অন্যান্যন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/৮ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর