March 31, 2026, 11:32 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বঙ্গমাতারজন্মদিনে দুঃস্থদের হুইল চেয়ার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

এ এস এম জুলফিকুর রহমান,সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও নলকুপ বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। গতকাল শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রতিমন্ত্রীর নিজ বাড়ীতে এসব নিত্য পন্যসামগ্রী তিনি বিতরণ করেন।জানা যায়, বঙ্গমাতার শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপির অর্থায়নে ১০টি হুইলচেয়ার ও ২০টি সেলাই মেশিনএবং সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট এর অর্থায়নে ৫৬টি নলকুপ দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। পৌরএলাকার কামরাবাদ গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিল্পি রাণী দাস বলেন, জন্ম থেকেই আমার দুটা পা নেই। চলাচলে অনেক কষ্ট হয় আমার। একটা হুইলচেয়ারের জন্য অনেকের কাছে ঘুরেছি কেউ দেয়নি। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মাধ্যমে হুইলচেয়ারটি পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি বঙ্গমাতার জন্য বিধাতার কাছে প্রাণ খুলে আর্শিবাদ করি ্ওনি যেন স্বর্গবাসী হন।পোগলদিঘা গ্রামের বীনা বেগম বলেন, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে অনেক কষ্ট করে দিন পাত চলে আমাদের। স্বামীর উপার্জন দিয়ে সংসারের চলানো কঠিন হয়ে পড়েছে। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মাধ্যমে একটি সেলাই মেশিন পেয়ে অনেক আনান্দিত হয়েছি। সেলাই মেশিনটি দিয়ে নিজে সংসারের কিছুটা হলেও সহায়তা করতে পারবো।এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল,সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট এর ঠিকাদার আব্দুল ওয়াজেদ, আব্দুল আজিজ ভুঁইয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/৮ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর