April 10, 2026, 7:15 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রামেক হাসপাতালে পিসিআর মেশিনের ত্রুটির কারণে এক সপ্তাহ ধরে করোনার পরীক্ষা বন্ধ !

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক সপ্তাহ ধরে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। গত (৩১ জুলাই) ২০২০ ইং ল্যাবটিতে সর্বশেষ পরীক্ষা হয়েছিল। কিন্তু পিসিআর মেশিনের ত্রুটির কারণে ৯৪টি নমুনার সবগুলোর রিপোর্টাই আসে করোনা পজিটিভ। তাই সে ফলাফল আর ঘোষণা করা হয়নি।রামেক হাসপাতাল কর্তৃপক্ষরা ধারণা করছেন, পিসিআর যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে। এটি ঠিক করতে এক সপ্তাহ থেকে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এখন শুধু রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।রামেক হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই এর ফলাফলে দেখা যায়, শতভাগ নমুনাই করোনা ‘পজিটিভ’। এমন অস্বাভাবিক ফলাফল দেখে টেকনোলজিস্টরা উপলব্ধি করেন, যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষায় মেশিনে ত্রুটি ধরা পড়ে। এখন ত্রুটি সারানোর চেষ্টা চলছে। বারবার নমুনা পরীক্ষা করে যাচাই করা হচ্ছে, যন্ত্রটি ঠিকমতো কাজ করছে কি না।এ ব্যাপারে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যম কর্মীদের বলেন, পিসিআর মেশিনে ত্রুটি দেখা দিয়েছিল। সেটি ঠিক হয়ে গেছে। আজ-কালের মধ্যে ল্যাব চালু করা যাবে। তাদের ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয় গত ১৯ মে থেকে। এখানে একসঙ্গে ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে বলেও জানান উপ-পরিচালক।
প্রাইভেট ডিটেকটিভ/৭ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর