বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

নবীগঞ্জের ১নং ও ২নং ইউনিয়নের সীমান্তে অবস্থিত সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে একটি ভবনে ইসলামী পাঠাগার স্থাপন নিয়ে মসজিদ কমিটিসহ গ্রাম পঞ্চায়েত ও আব্দুর রহিম এর মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় সুত্রে জানা যায় কামরা খাই গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র লন্ডন প্রবাসি আব্দুর রহিম মসজিদের ইমাম সাহেবের থাকার রোম (মিনারার) সাথে সংযুক্ত করে দুতলা একাংশ ভবন নির্মাণ করে দেন। এবং মসজিদ কমিটির বিনা অনুমতিতে (ইসলামী পাঠাগার পরিচালনায় আব্দুর রহিম ফাউন্ডেশন) লিখে একটি নাম ফলক লাগাইলে আব্দুর রহিম এবং মসজিদ কমিটিসহ গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিরুদ সৃষ্টি হয়। আবদুর রহিম চাইছেন পাঠাগার স্থাপন করতে এবং মসজিদ কমিটিসহ গ্রাম পঞ্চায়েতের এতে আপত্তি থাকায় ভবনটি মসজিদ কমিটির নিকট হস্তান্তর না করে ইমাম সাহেবের রুম ছাড়া বাকী রুম গুলোতে তালা ঝুলিয়ে আব্দুর রহিম লন্ডনে চলে যান। কিন্তু আব্দুর রহিম লন্ডনে যাওয়ার পর স্থানীয় মেম্বার মাহমুদ মিয়া তার ক্ষমতাবলে পাঠাগার স্থপনের চেষ্টা করলে মসজিদ কমিটি তথা গ্রাম পঞ্চায়েত ও মাহমুদ মেম্বারের মধ্যে বিরুদের সৃষ্টি হয়। এর জের দরে গত মঙ্গলবার কামরা খাই সঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজি আব্দুল লতিফ, বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামের নেত্রীবৃন্দ। বৈঠকে দীর্ঘ আলোচনার পর স্থানীয় মেম্বার মাহমুদ মিয়াকে আব্দুর রহিম এর পক্ষে প্রতিনিধিত্ব করার জন্যে বলা হলে মাহমুদ মিয়া অপারগতা স্বীকার করেন। বিদায় মাহমুদ মিয়া তার ক্ষমতা বলে গ্রামের পঞ্চায়েতের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাঠাগার স্থাপনের চেষ্টা করায় মাহমুদ মিয়াকে গ্রাম পঞ্চায়েতের নিকট ক্ষমা চাওয়ার নির্দেশ দিলে মাহমুদ মিয়া গ্রাম পঞ্চায়েতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরিশেষে বিচারক মন্ডলিগন, পাঠাগার স্থাপন বিষয়ে আলোচনা করতে চাইলে দেখা যায় আব্দুর রহিম বর্তমানে লন্ডনে আছেন এবং উপস্থিত বৈঠকে আব্দুর রহিমের পক্ষে প্রতিনিধিত্ব করার মত কোন লোক পাওয়া যায়নাই বিদায় আব্দুর রহিম অথবা তার পক্ষে কোন প্রতিনিধি গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত উল্লেখিত ভবনে ইমাম সাহেবের রোম ছাড়া সারা ভবনে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য উপস্থিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাইভেট ডিটেকটিভ/৭ আগষ্ট ২০২০/ইকবাল