-
- সারাদেশে, স্বাস্থ্য
- গোয়াইনঘাটে সিলেট জেলা ও মহানগর জমিয়তের ত্রাণ বিতরণ
- আপডেট সময় August, 5, 2020, 5:32 pm
- 284 বার পড়া হয়েছে
আবু তালহা তোফায়েল :

করোনার এই এহেন পরিস্থিতিতে টানা ৪বার বন্যায় ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে উপজেলার ১ শত পরিবারে ত্রাণ বিতরণ করা হয়।আজ ০৫ আগস্ট (বুধবার) সারাদিন ব্যাপী উপজেলার বিভিন্ন অঞ্চলে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস আতাউর রহমান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ছাত্র জমিয়ত গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শামস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, ডৌবাড়ি ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদ উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ওলিউর রহমান, যুবনেতা মাওলানা দেলোয়ার হোসেন, ছাত্রনেতা হাফিজ সুহাইল, গোয়াইনঘাট বাজারের ব্যবসায়ী ফয়সাল আহমদ (আর্ট), ছাত্র জমিয়ত কর্মী হাফিজ আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/৫ আগষ্ট ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর