March 26, 2026, 3:33 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

রাজশাহী নগরীতে লাশ বহন কাজে কেউ না আসলেও এগিয়ে গেলেন ওয়ার্ড কাউন্সিলর সুমন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহী মহানগরীর শিরোইল কলোনীতে মৃতদেহ বহন কাজে কেউ পাশে না থাকায়, এগিয়ে গেলেন ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। নিজের কাঁধে লাশ বহন করলেন তিনি। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রাসিকের ১৯-নং ওয়ার্ড হাজরাপুকুর ডাবতালা এলাকা থেকে জানাযার জন্য মসজিদে নিয়ে যাওয়া হয় লাশটিকে।
ওই এলাকার মরহুম আতিকুল্লাহ মাষ্টারের বড় ছেলে এহসানুল্লাহ (৪২), গতকাল সোমবার রাতে ইন্তেকাল করেন। মঙ্গলবার প্রবল বৃষ্টিতে মরহমের লাশ বহনের জন্য একজন পাগল ভাই ও দুইজন স্থানীয় যুবক ছাড়া কাউকে পাশে পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ছুটে যান কাউন্সিলর সুমন, কোন প্রকার কাধ বদল না করে মাত্র চার জনে লাশের খাটিয়া নিয়েই জানাযায় উপস্থিত হন। সেই সাথে লাশ দাফনের ব্যবস্থাও করেন তিনি।
এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কাউন্সিল তৌহিদুল হক সুমন বলেন, ধনীদের জানাযায় সবাই কে পাওয়া যায়, কিন্তু অসহায়দের পাশে কেউ না থাকলেও আমি আছি এবং থাকব সদা সর্বদা। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা কত কি নিয়েই ব্যস্ত থাকি। মৃত্যু আমাদের জন্য প্রস্থত আছে, অথচ সব ভুলে থাকলে চলবে না।
অন্যদিকে লাশ বহন কাজে একজন ওয়ার্ড কাউন্সিলরকে দেখে লজ্জায় মুখ লুকান স্থানীয়রা। সেই সাথে এমন মানবতার প্রশংসায় আলোচ্য বিষয় হয়ে উঠে পুরো এলাকাটি।
প্রাইভেট ডিটেকটিভ/৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর