-
- ধর্ম, সারাদেশে
- মিঠাপুকুরে ক্ষুদ্র-প্রয়াস সংগঠন থেকে ১৫০জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে
- আপডেট সময় August, 5, 2020, 11:06 am
- 324 বার পড়া হয়েছে
মেহেদী হাসান,মিঠাপুকুর,(রংপুর)প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এবং অন্যদিকে মুসলিমদের বড় উৎসব ঈদ আনন্দ।এই করোনার ক্রান্তিকালে অসহায় প্রতিবন্ধীরা ঈদের আনন্দ কেমন করে কাটাবে,হতাশায় প্রতিবন্ধী।কিন্তু তাদের এই দুঃসময়ে এগিয়ে আসছে মিঠাপুকুরের নিভৃত পল্লির একটি সংগঠন।যা সামাজিক কাজে দায়বদ্ধতা থেকে এবার প্রতিবন্ধীদের পাশে দাড়িয়েছে।পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মিঠাপুকুরের ১৭নং ইমাদপুর ইউনিয়ন-এর ক্ষুদ্র প্রয়াস সংগঠন থেকে ১৫০ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে।এ সময় উপস্তিত ছিলেনঃসংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিব পারভেজ, ও সাধারণ সম্পাদক, মোঃ শুভ রাজ সহ ক্ষুদ্র প্রয়াস পরিবারের সম্মানিত সকল সদস্য বৃন্দ। অত্র সংগঠনে প্রবাসী প্রতিনিধি ,মোঃ মিজানুর রহমান মিজান (ডুবাই), মোঃ বাবলু মিয়া(সৌদি ), মোঃ রফিকুল ইসলাম(ডুবাই) সহযোগিতার পাশাপাশি, নিজ অর্থায়নে ক্ষুদ্র প্রয়াস পরিবারের সকল সদস্যদের জন্য টিশার্ট প্রদান করে থাকেন।
মিঠাপুকুরে ইমাদপুরের ইউনিয়নের এই ক্ষুদ্র প্রয়াস সদস্যদের অভিনন্দন ও শুভকামনা জানান স্থানীয় ও জনপ্রতিনিধিসহ গুনিজন সুশীল সমাজ বৃন্দ।এই সামাজিক কার্যক্রম প্রক্রিয়া তাদের এই সংগঠন মানবতার সেবায় অব্যহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি।
পরিশেষে অসহায় প্রতিবন্ধীরা এই সংগঠনের সার্বিক দোয়া আর মঙ্গল কামনা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/৫ আগষ্ট ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর