March 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হবিগঞ্জের নবীগঞ্জে অবশেষে ভিক্ষুকদের কাছেও চাঁদা আদায় সর্বত্র তুলপাড়!

বুলবুল আহমদ,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজায় একটি ভিক্ষুক সমিতি গঠনের নামে আওয়ামীলীগ নেতার চাঁদাবাজির ঘটনা নিয়ে সর্বত্র আলোচনার পাশাপাশি সমালোচনার ঝড় বইছে।খুজ নিয়ে জানাযায়, ঢাকা- সিলেট মহাসড়কের রুস্তমপুর ট্রোলপ্লাজায় দিন রাত হাজার হাজার গাড়ি এখানে দাড়িয়ে টোল দেয়। এসময় গরীব অসহায় ভিক্ষুকরা যাত্রীদের কাছে থেকে ভিক্ষা ভিত্তি করে টাকা সংগ্রহ করেন। প্রতিদিন ও রাতে এখানে কয়েকজন ভিক্ষুক তাদের জীবিকা নির্বাহ করে তাদের জীবিজা রক্ষা করে আসছে । এই সুযোগে ঐ এলাকার প্রভাবশালী ব্যক্তি ও দেবপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম একটি ভিক্ষুক সমিতি গঠন করে নিজে সভাপতি হন। প্রতিটি ভিক্ষুককে তিনি ৩শ টাকা করে ভর্তি ফ্রি দিয়ে সংগঠনেে অন্তর্ভুক্ত হন। পরে  প্রতিদিন ১০ থেকে ২০ জন ভিক্ষুকের কাছ থেকে চাঁদা আদায় করেন। গত তিন বছর ধরে প্রায় ৫০ জন ভিক্ষুকের কাছে থেকে টাকা আদায় করেছেন বলে অভিযোগ ভিক্ষুকদের।যে ভিক্ষুক টাকা দিবে না সে টোলপ্লাজায় এলাকায় ভিক্ষা করতে পারবে না। ফলে অসহায় ভিক্ষুকরা বাধ্য হয়ে প্রতিদিন চাঁদা দিয়ে আসছেন।এ খবর পেয়ে উপজেলা জুড়ে শুরু হয়েছে তোলপাড়া হচ্ছে। এবিষয়ে ভিক্ষু মানিক মিয়া জানান, তারা ৫০ জন ভিক্ষুক তিন বছর যাবৎ চাঁদা দিয়ে আসছেন। ভর্তি ৩শ টাকা ফ্রি দিয়ে তারা ভিক্ষা শুরু করেন। এতে প্রতিদিন ভিক্ষুকরা টাকা চাঁদা দিতে হয়। যারা চাঁদা দেয় না তারা ঐ এলাকায় কোন ভিক্ষা করতে পারবেন না। এই বিষয়ে দেবপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভিক্ষুক সমিতির সভাপতি ফজলুল করিম সাথে কথা হলে তিনি বলেন, আমরা সমিতি করেছি। কত টাকা জমা হয়েছে সেটা ক্যাশিয়ার বলতে পারবেন। ভিক্ষুক সমিতির কোষদক্ষ হাবিবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ভিক্ষুক সমিতির সভাপতি ফজলু’র নির্দেশে টাকা জমা রাখছি। সমিতির সদস্য ছাড়া কেউ এখানে ভিক্ষা করতে পারবে না। এ ব্যাপারে টোলপ্লাজা পুলিশের ইনর্চাজ রেজা মাহমুদ সাথে এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিক্ষুক সমিতির নামে টাকা তোলছেন ফজলু ও হাবিব। তাদেরকে বলেছি এখানে কোন টাকা তোলা যাবে না।
প্রাইভেট ডিটেকটিভ/৪ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর