March 20, 2026, 8:36 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বোয়ালমারীতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ

কামরুল সিকদার,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান এড. সিরাজুল ইসলামের সহোদর আবুল বাশার বিপ্লব করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন পাঁচশতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করেন। রবিবার (২ আগস্ট) বেলা ১১টায় তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাশার বিপ্লবের গুনবহাস্থ বাসভবনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান গুনবহা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুস সবুর শেখ ও আকমাল হোসেন মোল্যা, শাহ মো. জাকারিয়া, মো. কাসেম মোল্যা, মো. শহিদুল্লাহ, শাহ মো. উজ্বল, সাবেক ছাত্রনেতা মো. ইমরান হোসাইন, জং হাবিব, শামিম প্রধান প্রমুখ। বস্ত্র বিতরণের আগে মা-বাবাসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রাইভেট ডিটেকটিভ/৩আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর