হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।৩১ জুলাই ২০২০ ইং তারিখ শুক্রবার রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সঙ্গে ঈদ প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি দেন।সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদে ঘরমুখো যাত্রীদের সতর্ক থাকতে অনুরোধ জানান।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রায় সচেতনতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।প্রসঙ্গত, আগামীকাল ১ আগস্ট ২০২০ ইং তারিখ শনিবার থেকে শুরু হচ্ছে শোকের মাস আগস্ট ।এ মাসের ১৫ তারিখ সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। প্রতি বছর আওয়ামী লীগসহ পুরো জাতি আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০২০/ইকবাল