March 22, 2026, 8:41 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পবিত্র ঈদ-উল-আযহার জামাত ঈদগার পরিবর্তে মসজিদে অনুষ্ঠিতসহ আরএমপি পুলিশের বিভিন্ন নির্দেশনা জারি

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

পবিত্র ঈদ-উল-আযহার জামাত ঈদগার পরিবর্তে মসজিদে অনুষ্ঠিতসহ আরএমপি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা জারি করা করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোঃ রুহুল কুদ্দুসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মুসুল্লীদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর পবিত্র ঈদ-উল-আযহা এর জামায়াত ঈদগাহ/খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে।মুসুল্লীদের মাস্ক পরিধান, কাতারে দাড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরুত্ব বজায় ও এক কাতার অন্তর দাঁড়ানো, জামায়াত শেষে কোলাকুলি ও হাত মেলোনা পরিহার  ইত্যাদি বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারী করেছে।জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উল্লিখিত সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ-উল-আযহা এর পূর্বের দিন হতে পরের দিন পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি, ব্যবহার থেকে বিরত থাকতে হবে।হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহন, জায়নামাজ ছাড়া কোন ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোন দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর