March 24, 2026, 6:49 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

শামীম আলম,জামালপুরঃ

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন। তার সাথে জামালপুর ,কুড়িগ্রাম ,রাজিবপুর , রৌমারীসহ সীমান্তবর্তী এলাকায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি অধিনায়ক কর্নেল এস এম আজাদ বলেন, করোনা ভাইরাসের পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রায় দেড় লক্ষ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে । সরকারীভাবে তারা বিভিন্ন সহায়তা পেলেও বিদ্যানন্দ ফাউন্ডেশন বন্যার্তদের পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদানের পরিকল্পনা নিয়েছে । আজ দুপুরে শহরের নাউভাঙ্গা চরে বন্যায় আশ্রয় নেওয়া বন্যাদুর্গতদের মাঝে ১৫০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি অধিনায়ক কর্নেল এস এম আজাদ,জামালপুর জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি , এস এ টিভি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম , জেলা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহম্মেদ হীরা , জেলা প্রেসক্লাবের ত্রিæয়া সম্পাদক , মাই টিভির ও বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি শামীম আলম প্রমূখ।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর