April 13, 2026, 2:48 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে করোনায় একজনের মারা যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে মহামারী মরন ব্যাধী করোনায় একজনের মৃত্যু হচ্ছে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে করোনায় একজনের মারা যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে করোনায় এক লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় বুধবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এমনটি জানানো হয়।গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় এক হাজার চারশ ৬১ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে দেশটিতে গড়ে প্রতি মিনিটে এক জনের মৃত্যু হচ্ছে।করোনায় এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বিশ্বে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ফেব্রুয়ারিতে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।গত ১৪ জুলাই দ্য ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ইন্সটিটিউট এন্ড ইভালুয়েশনের পক্ষ থেকে বলা হয় যে, আগামী নভেম্বর এক তারিখ নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ২৪ হাজারের দাঁড়াতে পারে। এর আগে এই প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রে জুন মাসে লকডাউন শিথিল করা হলে জুলাইয়ে ৮১ হাজারের চেয়ে বেশি মানুষ মারা যেতে পারেন।আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬৮ হাজার ৩৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৫ জন। আল জাজিরা, এএফপি।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর