April 14, 2026, 3:52 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেশবপুরে করোনায় মারা যাওয়া বিল্লালের দাফনে প্রতিবেশীদের অনিহায় জানাজাসহ দাফন করলো খুলনার তাকওয়া ফাউন্ডেশন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে|

mostbet

যশোরের কেশবপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বিল্লাল হোসেনের দাফনে প্রতিবেশীরা অনিহা প্রকাশ করায় খুলনার তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা জানাজাসহ দাফন করেছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামের আব্দুল জলিল মোড়লের ছেলে বিল্লাল হোসেন (৩৫) করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত রবিবার ভোরে মারা যান। লাশ বাড়িতে আনার পর এলাকার মানুষ দাফনে অনীহা প্রকাশ করে। এমতবস্থায় বিল্লালের পরিবারের পক্ষ থেকে মোবাইল করা হয় খুলনার তাকওয়া ফাউন্ডেশনে। মোবাইল ফোন পেয়ে তাকওয়া ফাউন্ডেশন খুলনা অঞ্চলের সমন্বয়কারী হাফেজ ওহিদুজ্জামানের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম বিল্লালের বাড়িতে গিয়ে কবর খোঁড়া,জানাজাসহ দাফন সম্পন্ন করে।তাকওয়া ফাউন্ডেশন খুলনা অঞ্চলের সমন্বয়কারী হাফেজ ওহিদুজ্জামান বলেন, বিল্লালের শ্যালক আবু জাফরের ফোন পেয়ে রবিবার দুপুরে ওই বাড়িতে হাজির হয়ে লাশের গোশল করানোসহ জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজ পড়ান তাকওয়া ফাউন্ডেশনের সদস্য মুফতি ফয়জুল করিম। ওই টিমের সদস্য মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ইলিয়াজ হোসেন, মাওলানা আলামিন, মৌলভী আব্দুল হাই, আক্কাজ আলীসহ জানাজায় অংশ নেন সন্যাসগাছা পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর ও পরিবারের সদস্যরা।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর