March 31, 2026, 6:14 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে:

ফরিদপুরের বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন উপলক্ষে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ বৃক্ষরোপণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর বাকি ১০ টি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করেন উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস শরীফ, সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষার, প্রচার সম্পাদক শেখ মো. আনিসুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক সহিদ মিয়া, প্রধান শিক্ষক মিশকাত হোসেন, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ কে আজাদ মুক্ত প্রমুখ।এছাড়া বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর