March 30, 2026, 5:53 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

রাজাপুরে ইউপি সদস্য আটক

এম খায়রুল ইসলাম পলাশ,রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধিঃ-

ঝালকাঠির রাজাপুরে গোলাম ফারুক মোল্লা(৪৫)নামের এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ।গোলাম ফারুক মোল্লা পুটিয়াখালি এলাকার মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে। তিনি গালুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য এবং কৃষকদল রাজাপুর উপজেলা শাখার সভাপতি পদে রয়েছেন।সোমবার দিবাগত রাতে উপজেলার পুটিয়াখালি বাজার সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়েছে।
আটককৃত ফারুক মোল্লা সহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫-৬ জনের নামে গত ১৪ জুলাই পুটিয়াখালি এলাকার সৈয়দ আলী সিকদারের মেয়ে ফাহিমা(২৪)বাদী হয়ে ১৪৩/ ৪৪৭/৪৪৮/ ৩০৭/৩২৩/ ৩২৪/৩২৫/ ৩২৬/ ৪৬১/৩৮০/৪২৭/৩৫৪ ধারায় রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী ফাতিমা ও মামলা সুত্রে জানা যায়,ফাতিমার পরিবারের বিরুদ্ধে পূর্বে রাজাপুর থানায় একটি জি আর ১০৫/২০২০(রাজা:)মামলা দায়ের করেন আসামী পক্ষ।উক্ত মামলা থেকে ফাতিমার পিতা ও মাতা গত ৮ জুলাই ঝালকাঠি বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে বাড়ীতে আসলে প্রতিপক্ষরা ফাতিমার বাবা ও মায়ের সামনে গিয়ে দেশীয় অস্ত্র (রামদা, চাপতি, লোহার রড়) নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। গালমন্দের প্রতিবাদ করলে প্রতিপক্ষরা জানালা ভেঙ্গে ফাতিমার বসত ঘরে প্রবেশ করে ফাতিমার পিতা সৈয়দ আলী সিকদার ও তার স্ত্রীর মাথায় এলোপাথরি কুপিয়ে যখম করে ও বেধরক মারপিট করে। মামলার ২ নং আসামী ফারুক মোল্লা ও ৩ নং আসামী সাইফুল সিকদার ফাতিমার মাকে খুনের উদ্দেশ্যে মাথায় কুপিয়ে যখম করে। ৪নং আসামী হৃদয় হাওলাদারের কোপের আঘাতে ফাতিমার মায়ের বাম হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।৫ নং আসামী আবুল হোসেন সিকদার ফাতিমার বাবা সৈয়দ আলী সিকদারের গলায় রামদা দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। ৬ নং আসামী রুমান সিকদার সৈয়দ আলী সিকদারের ঘরের ট্রাংকের ভিতরে থাকা নগত ৬০(ষাট) হাজার টাকা নিয়ে যায়।মামলার ৭,৮,৯,১০ ও ১১ নং সহ অজ্ঞাত ৫-৬ জন আসামীরা ঘরে প্রবেশ করে সৈয়দ আলী ও তার স্ত্রীর মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্য এলোপাথরি ভাবে মারপিট করে এবং ঘরের মালামাল ভাংচুর করে প্রায় ১ লক্ষ ৫০ টাকার ক্ষতি সাধন করে।সেই সাথে সৈয়দ আলী সিকদারের স্ত্রীর পরনের কাপর চোপর টানা হেচরা করে শ্লীনতাহানি ঘটায়।তখন আমি (ফাতিমা) নিরুপায় হইয়া পুলিশের সহযোগীতার জন্য ৯৯৯ ফোন দিলে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আমার পিতা মাতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে রাজাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।কর্তব্যরত চিকৎসক তাদের অবস্থার অবনতি দেখে সাথে সাথে বরিশাল শেবাচিমে প্রেরন করেন।রাজাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক দিলিপ কুমার বলেন,এ ঘটনায় দায়েরকৃত মামলার ২ নং আসামী গোলাম ফারুক মোল্লাকে ২৫ জুলাই সোমাবার দিবাগত রাত আনুমানিক ৩.৩০ ঘটিকার সময় পুটিয়াখালি এলাকার একটি ঘর থেকে আটক করা হয়েছে।বাকি আসামীদের আটকের চেস্টা অব্যাহত রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর