March 25, 2026, 12:22 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঝিকরগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান করোনা আক্রান্ত

বিল্লাল হুসাইন,যশোরঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়েছেন।দেশে এই করোনাভাইরাস প্রাদুর্ভাবের সংকটময় পরিস্থিতিতে, হোম কোয়ারেন্টাইনে থাকা সাধারণ জনগণের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিচ্ছেন জনপ্রতিনিধিরা।জনপ্রতিনিধি হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ কাজ করে যাচ্ছেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। তার এই কাজ সবার কাছে যেমন সমাদৃত হয়েছে, পাশাপাশি প্রশংসিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। করোনা মহামারী শুরু থেকে নিজেদের কথা না ভেবে সম্মুখ করোনা যোদ্ধা হিসেবে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের সাথে থেকে এক দুয়ার থেকে অন্য দুয়ারে ছুঁটে চলেছিলেন ঝিকরগাছা উপজেলায় কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন, অসহায় দরিদ্র মানুষদের খাবার পৌঁছে দিচ্ছিলেন,জীবনের ঝুঁকি নিয়ে, দিনরাত তোয়াক্কা না করে সর্বদা অসহায় মানুষের পাশে থাকা সাবেক যশোর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক, ঝিকরগাছা  উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক ও সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি, ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা করোনায় আক্রান্ত হয়েছেন।মহান আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, সেজন্য সকলের নিকট তিনি দোয়া প্রার্থনা করেছেন। জানতে চাইলে আরোও বলেন আমি করোনা আক্রান্ত হয়েছি,তাহাতে আমার কোন দুঃখ নাই। আমি যে জনগনের দুুঃসময়ে তাদের পাশে থাকতে পেরেছি তাতেই আমি খুশি। আল্লাহ চাইলে আমি আবার ও সুস্থ হয়ে জনগনের সেবা করতে পারব ইনশাআল্লাহ। দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা ঘরে থাকবেন,প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না।আপনারা সুস্থ থাকলে আমরা ভাল থাকব।আপনারা আমার জন্য দোয়া করবেন, সামনে ঈদুল আযহা আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের নামাজ সহ কুরবানির কাজ শেষ করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাইকে  ঈদ শুভেচ্ছা,   ঈদ মোবারক।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর