March 23, 2026, 2:51 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রেলে ৫৪১ টাকায় রাজশাহীর কোরবানির পশু যাবে ঢাকায় দুই জোড়া ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন চালুর সিদ্ধান্ত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

 

কোরবানির পশু পরিবহনে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ দুই জোড়া ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া ট্রেন চলবে। এই ট্রেনে মাত্র ৫৪১ টাকা ভাড়ায় একটি পশু রাজশাহী থেকে ঢাকায় নেয়া যাবে।এ ব্যাপারে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রডগেজের একটি ওয়াগনে (মালবাহী ট্রেন) ২০টি গরু পরিবহন করা যাবে। ২০টি গরুর প্রতি কিলোমিটারের ভাড়া ২০ টাকা। ফলে রাজশাহী-ঢাকার ৩৪৩ কিলোমিটার পথের জন্য গরুগুলোর মোট ভাড়া হবে ছয় হাজার ৮৬০ টাকা। এর সঙ্গে এক হাজার ৩৭৬ টাকা অতিরিক্ত সারচার্জ এবং টার্মিনাল চার্জ ধরা হবে দুই হাজার ৫৭৪ টাকা। সবকিছু মিলে একটি ওয়াগনের ২০টি গরুর ভাড়া হবে ১০ হাজার ৮১০ টাকা। অর্থাৎ একটি গরুর জন্য ভাড়া পড়বে ৫৪১ টাকা।বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাটেল ট্রেন চালু করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ব্যবসায়ী ও খামারিদের কাছ থেকে চাহিদা পাওয়ার পরপরই ট্রেন চলাচলের দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। তাই রেলপথে পশু পরিবহনের জন্য সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে চাহিদা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ট্রেনে পশু পরিবহনের ব্যাপারে রাজশাহী অঞ্চলের গরু খামারি, ব্যবসায়ী, উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এরপরই সংশ্লিষ্টদের সুপারিশ অনুযায়ী দুই রুটে ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী) ফুয়াদ হোসেন আনন্দ গণমাধ্যম কর্মীদের বলেন, প্রান্তিক খামারীদের উৎসাহ প্রদান এবং কোরবানির পশু সহজে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুব অল্প টাকায় পশু পরিবহনের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা ট্রেন বিকেল সাড়ে ৪টা নাগাদ চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া জয়দেবপুর ,ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ঢাকা পৌঁছাবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আরো বলেন, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করা ট্রেনটি দুপুর ১টা নাগাদ খুলনা থেকে যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, ঈশ্বরদী, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী, তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টা নাগাদ ঢাকা পৌঁছাবে। ট্রেনে পশু পরিবহন করলে ব্যবসায়ীরা রাস্তার নানা বিড়ম্বনা থেকে মুক্ত থাকবেন। তারা এর সুফল ভোগ করতে পারবেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর