March 23, 2026, 4:24 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পটুয়াখালীতে কোরবানীর হাটে ক্রেতা শুন্যতায় হতাশ ব্যাবসায়ীরা

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

আর মাত্র কয়েক দিন বাকী পবিত্র ঈদুল আজ-হার। পটুয়াখালীর গবাদি পশুর হাটগুলোও বেশ জমজমাট। কিন্তু ক্রেতা কম হওয়ায় বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন খামারী বা ব্যাবসায়ীরা। এতে বেশ হতাশ ও চিন্তিত তারা। জেলা প্রানী সম্পদ অফিসের দেয়া তথ্যমতে, সদরসহ ৮ উপজেলায় কোরবানীর প্রায় ৪০ হাজার গবাদি পশুর চাহিদা রয়েছে। কিন্তু এর বিপরীতে রয়েছে অর্ধ লাখ। আউলিয়াপুরের গরু ব্যাবসায়ী আবদুল জব্বার জানান, খুব যতœ করে ১৫টি গরু লালন-পালন করছিলেন তিনি কোরবানীর ঈদে ভাল দাম পাওয়ার আশায়। সেটা এবার ¤øান হয়ে গেছে। ভয়াবহ মহামারী করোনায় তা তছনছ হয়ে গেছে। তিনি বলেন কোরবানীর পশুতে বাজার সয়লাব থাকলেও ক্রেতা খুব কম। ন্যূনতম যে খরচ হয়েছে তারও কম দাম হাঁকছেন ক্রেতারা। এমন অবস্থায় চরম দু:শ্চিন্তা আর হতায় ভূগছেন ব্যাবসায়ীরা। সদর উপজেলার বাদুরা বাজারের গরু ব্যাবসায়ী বাবুল হাওলাদার জানান, এ বছর ৫টি গরু লালন-পালন করেছিলাম। কোরবানীর হাটে ভাল দামে বিক্রি করতে পারবেন এমন প্রত্যাশা ছিল তার। প্রতিটি গরু লালন পালন করতে ৬০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্ত ২০ হাজার টাকা লোকসান দিয়ে ২ টি গরু তিনি ১লাখ টাকায় বিক্রি করেছেন। অপর ৩টি গরুর কোন দামই বলছেনা ক্রেতারা।গাজীপুর গবাদি পশু বাজারের ইজারাদার মোঃ নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, এ বার যে পরিমান কোরবানীর পশু বাজারে এসেছে তার অর্ধেকেরও বেশী বিক্রি হবে না। করোনার প্রভাবে এবার দাম খুব কম। আমরা খুব লোকসানের মুখে আছি।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর