March 25, 2026, 12:03 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মামলা প্রত্যাহার না হলে নির্বাচন করতে দেবে না বিএনপি

মামলা প্রত্যাহার না হলে নির্বাচন করতে দেবে না বিএনপি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিরোধী নেতা-কর্মীদের কারাগারে রেখে দেশে কোনো ভোট হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৭৮ হাজার মামলা করা হয়েছে বিরোধী দলের নেতা-কর্মীর বিরুদ্ধে, প্রায় সাড়ে ৭ লক্ষ আসামি করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের খুব পরিষ্কার কথা- এসব মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে কারাগারে রেখে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোনো নির্বাচন এখানে হবে না। এসব মামলা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে নির্বাচনের জন্য সকল দলের সমান সুযোগ নিশ্চিত করার দাবিও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা চাই অতি দ্রুত একটা নির্বাচন, যা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অবশ্যই সকলকে সমান সুযোগ দিতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সপ্তাহে ৫ দিনের কর্মদিবসের মধ্যে তিনদিন কোর্টে যেতে হবে। আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াবেন। সেখানে কোনো সুষ্ঠু ভোট হতে পারে না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ‘জেগে’ উঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে প্রয়াত জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়। রাজধানীতে তীব্র যানজটে জনদুর্ভোগের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ঢাকায় আজকে কী অবস্থা? আপনাদের (মহিলা দলের অনুষ্ঠান) এখানে আসতে আমার দেরি হয়েছে। কারণ কী? ট্রাফিক জ্যাম, গাড়ি চলে না। এমন উন্নয়ন হচ্ছে যে, ঢাকার রাস্তায় এখন গাড়ি আর চলে না। আমরা চুপ-চাপ বসে থাকি হয় রিকশায়, না হয় বাস-গাড়ির মধ্যে। এই হচ্ছে এ সরকারের উন্নয়ন। আমরা ঢাকায় এই যানজটের দ্রুত নিরসন চাই। দেশের দ্রব্যমূল্য পরিস্থিতির লাগামহীন বৃদ্ধিতে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি। সারা দেশে সংগঠন শক্তিশালীকরণের জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্বের কর্মকা-ের প্রশংসা করেন বিএনপি মহাসচিব। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় আলোচনা সভায় মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানসহ নেতারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর