April 15, 2026, 3:41 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাগেশ্বরীতে জীবিত নবজাতককে মৃত ঘোষণার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

হাফিজুর রহমান বাবু,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: জীবিত নবজাতককে মৃত ঘোষণা করে এক ঘন্টা ফেলে রাখার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘন্টাখানেক পরে নবজাতকের নড়াচড়া দেখে স্বজনরা। এর আগে দাফনের জন্য প্রস্তুতি নেয়া হয়। স্বজনদের অভিযোগ বাচ্চা জীবিত আছে জানালেও চিকিৎসক বলেন পাঁচ মিনিটে এ বাচ্চা মারা যাবে।সোমবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরীর হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। পরে নবজাতককে রংপুরের একটি ক্লিনিকে নেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নবজাতক সুস্থ্য রয়েছে বলে তার পিতা জানায়। এ ঘটনায় রোগীর উত্তেজিত স্বজনরা ক্লিনিকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে মেয়র ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।নবজাতকের পরিবার জানায়, নাগেশ্বরী পৌরসভা এলাকার মালভাঙ্গা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে হাবিবুর রহমান সাদ্দামের স্ত্রী গর্ভবতী জান্নাতুন ফেরদৌস নিশির সোমবার সকাল ১১টার দিকে পেটব্যথা উঠলে তাকে নাগেশ্বরী হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে আসে। সেখানে চিকিৎসক রোকেয়া আক্তার বিজলি পরীক্ষা নীরিক্ষা করে নিশি ২৫ সপ্তাহের গর্ভবর্তী এবং সে কৃটিক্যাল অবস্থায় রয়েছে ১০ মিনিটের মধ্যে ক্লিনিকে ভর্তি করে সিজারিয়ান করতে বলেন।পরে রোগীকে ওই ক্লিনিকে ভর্তি করা হলেও স্বজনরা সিজারিয়ান করতে না চাইলে প্রায় দু’ঘন্টা পর মেয়ে সন্তান প্রসব করলে চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর আরও একটি ছেলে সন্তান প্রসব করলে তাকেও মৃত বলে ঘোষণা দেন চিকিৎসক রোকেয়া আক্তার বিজলী। দুই নবজাতককে কাপড়ে ঢেকে রেখে স্বজনরা কান্নাকাটি শুরু করেন।প্রায় ঘন্টাখানেক পর দুই নবজাতককে দাফন করতে কাফনের কাপড়সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে নবজাতকের দুাদু আসলে একজন নবজাতকের কানের কাছে সূরা পড়তে যায়। এক পর্যায়ে ছেলে বাচ্চাটির কানে সূরা পড়ে ফুক দিতে গিয়ে দেখেন সে জীবিত রয়েছে। বিষয়টি চিকিৎসককে জানান। চিকিৎসককে জানানো হলো ছয় মাসের বাচ্চা বাঁচেনা এবং পাঁচ মিনিটের মধ্যে মারা যাবে বলে চিকিৎসক বলেন বলেও জানান স্বজনরা। পরে স্বজনরা নবজাতককে রংপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সন্ধ্যায় রোগীর স্বজনসহ স্থানীয়রা উত্তেজিত হয়ে ক্লিনিকে আসেন নাগেশ^রী পৌর মেয়র আব্দুর রহমান মিয়া ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।নবজাতকের পিতা হাবিবুর রহমান সাদ্দাম বলেন, আমার স্ত্রীকে হলিকেয়ার ক্লিনিকে নিয়ে আসলে ডাক্তার রোকেয়া পরীক্ষা নিরীক্ষা করে দশ মিনিটের মধ্যে রোগী ভর্তি করতে বলেন। প্রায় দু’ঘন্টা একটি হলে ডাক্তার বলেন মৃত বাচ্চা। এরপর আর একটি হলে সেটাকে মৃত বলেন তিনি। পরে কাপড়ে ঢেকে রাখা হয়। সবাই কান্নাকাটি করে। আমার বাবা মরা কাপড় এনেছে। পরে আমার এক মুরুব্বি বাচ্চার কানে সূরা পড়তে গিয়ে দেখে বাচ্চা নড়ছে। পরে রংপুরে নিয়ে যাই।এ ব্যাপারে চিকিৎসক রোকেয়া আক্তার বিজলির সাথে সোমবার রাতে কথা হলে তিনি বলেন, আমি তাদের কোন ডেথ সার্টিফিকেট দেইনি। বলেছি বাচ্চা মারা যেতে পারে। ওরা ভুল বুঝেছে। রোগীর স্বজনদের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে নেয়া হবে। মঙ্গলবার মুঠোফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেননি।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, রাতে কিছু লোকজন সেখানে উত্তেজিত হয়েছিল। সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এরপর কেউ কোন অভিযোগ করেনি। নাগেশ্বরী পৌরসভা মেয়র আব্দুর রহমান মিয়া জানান, ওটা তেমন কোন বিষয় নয়। কোন ডাক্তার কখনও চায়না রোগী মারা যাক। পরে রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। বাচ্চাকেও রংপুরে পাঠানো হয়েছে। সুস্থ্য আছে।

প্রাইভেট ডিটেকটিভ/২২ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর