পুষ্পাঞ্জলী ও প্রার্থনার মধ্যে দিয়ে সুনামগঞ্জ জেলায় ৮ শতাধিক পূজামন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত
রুজেল আহমদ

হিন্দু বাঙ্গালীর বার মাসে তেরো পূজা পার্বণ, সেই সব পাবর্ণের মধ্যে একটি প্রাচীন ও ঐহিত্যমন্ডিত বিদ্যার দেবী সরস্বতী পূজাকে ঘিরে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে হিন্দুধর্মের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যন্য ধর্মের শিক্ষার্থীদের পূজোয় অংশগ্রহণ যেন মিলনমেলায় পরিণত হয়ে অসাম্প্রদায়িকতাই প্রমাণিত হলো। সোমবার সকাল থেকে দিনব্যাপী সারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে জাঁকঝমকপূর্ণভাবে হিন্দু শিক্ষার্থীরা উপোস থেকে বিদ্যা ও জ্ঞানের দেবী অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলী অপর্ণ করেন বিদ্যালাভের আশায় প্রার্থনা করেন অগণিত ভক্তরা। পরে বিভিন্ন পূজামন্ডপে প্রসাদ বিতরণ করা হয়। এবার সারা জেলায় ৮ শতাধিকের উপর পূজামন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিক। এবার জেলা শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, আদর্শ শিশু শিক্ষা নিকেতন,শহর বালিকা প্রাথমিক বিদ্যালয়, হোসেন বখত চত্বরসহ বিভিন্ন জায়গাতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরস্বতী অত্যন্ত নির্বিঘ্নে পালন করা হচ্ছে । এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ জানান প্রতিটি পূজামন্ডপে পূজা নিরাপদে অনুষ্ঠিত করতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নজরদারী রয়েছে বলে জানান।