চাকুরি জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রভাইডারদের অবস্থান কর্মসুচি
সুনামগঞ্জ প্রতিনিধি

চাকুরী জাতীয়করনের দাবিতে সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রভাইডারদের ৩য় দিনের মত অবস্থান কর্মসূচি চলছে । সোমবার সকাল ৯ টা থেকে সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি চলছে এবং তা চলবে বিকাল ৩ টা পর্যন্ত। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশন এর সভাপতি মো. তানজিল মিয়া, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাব্বির আহমদ, প্রিয়াংঙ্গা দাস, শিপ্রা চক্রবর্তী প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন তারা তৃষমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সরকারের নির্দেশ পালন করতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । অথচ তারার সরকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে তাদের চাকুরী জাতীয়করণের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।