April 15, 2026, 5:01 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার,ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ওষুধ ব্যবসায়ীদের মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বানেশ্বর ট্রাফিক মোড়ে ভ্রাম্যমান আদালতের অসদ আচরণ এবং ডাক্তার খানায় দিনে দুপুরে ডাকাতির প্রতিবাদে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বানেশ্বর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী সেলিমের সভাপতিত্বে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ।এছাড়াও মানব বন্ধন প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক শোভন, আব্দুল মান্নান, মামুন হোসেনসহ বানেশ্বর ওষুধ ব্যবসায়ীবৃন্দরা। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় জানানো হয় ওষুধ ব্যবসায়ীদের কোন কথা না শুনে এবং যে কোন ওজুহাতে বানেশ্বর বাজারের ওষুধ ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোটা অংকের জরিমান করা হয়। এর প্রতিবাদে সোমবার ২০ জুলাই দুপুর থেকে আগামীকাল মঙ্গলবার ২১ জুলাই বেলা দুইটা পর্যন্ত বানেশ্বর বাজার ও শিবপুর বাজারের সকল ঔষধের দোকান বন্ধ থাকবে।এর আগে দুপুরে বানেশ্বর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সেই সময় বানেশ্বর বাজারের মা ফর্মেসীকে মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা, একই অপরাধে ইমো কসমেটিককে ৫ হাজার টাকা ও ফল ভান্ডরকে ৩ হাজার টাকা জরিমানা করে অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যমান আদালত।এ বিষয়ে রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মাসুম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা আইন সঙ্গত ভাবে এবং স্থানীয় প্রশাসনসহ ব্যবসায়ীদের সাথে কথা বলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকি।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর