March 23, 2026, 8:46 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বকশিগঞ্জে পবিত্র ঈদ উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ

সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি  :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বগারচর ইউনিয়নের দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেছে। আজ ২০ জুলাই (সোমবার) জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে ৯ হাজার ৯শ ৯৩ পরিবারে মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার। এসময় ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম লিচু, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ওমর আল ফারুক, বগারচর ইউনিয়ন পরিষদের সচিব মূসা আমীন সহ সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর