March 25, 2026, 1:35 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পীরগঞ্জে জুম ভিডিও‌ কনফারেন্সে স্পিকার ড‌.শিরীন শারমী চৌধুরী

মেহেদী হাসান,মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে আজ শনিবার সকালে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও এক সেমিনার অনুষ্ঠিত হয়।জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ,তিনি বলেন, বিশ্বে শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে , এ প্রতিযোগিতামুলক শ্রম বাজারে টিকে থাকার জন্য আমাদের আরো দক্ষ জনবল তৈরী করতে হবে। সরকার ইতিমধ্যে বিভিন্ন জেলায় ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ জনবল তৈরী করছে। বর্তমান সরকার পাঁচ বছরে ১কোটি ২৮লক্ষ কর্মসংস্থান সৃজনের পরিকল্পনায় দেশের প্রতি উপজেলা থেকে ১০০০জন যুব/যুব মহিলাদের ব্যবস্থা করা হবে।উক্ত অনুষ্ঠানটি সকাল এগারোটায় পীরগঞ্জ অডিটরিয়াম হলে অনুষ্ঠানটিত হয় এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল হোসেনের সভাপতিত্বে সকাল এগারোটার বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার জন্য প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব কাজী আবেদ হোসেন মিশুক।স্পীকার আরোও বলেন দক্ষ জনবল তৈরীর জন্য পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে ছোট পরিসরে সচেতনতার কাজ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়কে পরামর্শ দেন।মুল আলোচক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব কাজী আবেদ হোসেন মিশুক জানান, সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় নানামুখী উদোগ গ্রহণ করেছেন। এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের ১৭৩দেশে ১ কোটি ২০ লক্ষের অধিক কর্মি বিদেশে নিয়োজিত আছেন ।এবং তারা দেশে আশাব্যঞ্জক রেমিটেন্স পাঠিয়ে উন্নয়নের বড় অংশীদার হয়েছে ।বর্তমানে উক্ত মন্ত্রনালয়ের পক্ষ থেকে দক্ষ, শ্রমিক নেওয়া জন্য বিভিন্ন দেশে চাহিদা রয়েছে ।সভায় বিদেশে কর্মরত শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা জানান । বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, সহকারী কমিশনার ভুমি আবতাবুজ্জামান আল ইমরান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা আমেনা পারভীন, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত)মাসুমুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীনা, এ ছাড়াও গনমাধ্যমকর্মিদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার বখতিয়ার রহমান , প্রেসক্লাব সাধারন সম্পাদক মাজহারুল আলম মিলন প্রমুখ । সভায় গনমাধ্যমকর্মি,শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর