March 30, 2026, 7:01 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবি: ফাইল, সংগৃহীত

আমি ভারত ও চীনকে ভালোবাসি-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবি: ফাইল, সংগৃহীত

ভারত ও চীনের মানুষকে ভালোবাসেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর আগে যখন ভারত ও চীনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো তখন ট্রাম্প ভারতের সমর্থনেই কথা বলেছিলেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভারতের মানুষকে ভালোবাসি এবং আমি চীনের মানুষকেও ভালোবাসি। তাই জনগণের জন্য দু’দেশের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চাই।’সম্প্রতি লাদাখে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষের যে ঘটনা ঘটে তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ভারতকে আমেরিকার মহান মিত্র হিসেবে বর্ণনা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের দুর্দান্ত বন্ধু।বুধবার মার্কিন সচিব মাইক পম্পেও বলেন, ভারত ও আমেরিকার মধ্যে দুর্দান্ত বোঝাপড়া এবং অংশীদারিত্ব রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর