March 24, 2026, 7:54 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লামা’র মুজিব শতবর্ষে উপলক্ষে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

ইসমাইলুল করিম লামা (বান্দরবান) প্রতিনিধি :
“মুজিববর্ষে আহ্বান, তিনটি করে গাছ লাগান”- শ্লোগানকে সামনে রেখে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের  “বৃক্ষরোপণ ” কর্মসূচি বাস্তবায়ন চলছে আজ ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের “বৃক্ষরোপণ ” কর্মসূচি বাস্তবায়নে পাবত্য বান্দরবান জেলা  ছাত্রলীগের সভাপতি, কাওসার আহমদ সোহাগ,  সাধারণ সম্পাদক জনি দাশ  অনুপ্রেরণায় লামা উপজেলা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন নির্দেশে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হোসাইন মোহাম্মদ সাদ্দাম  বৃক্ষ রোপণ করে, ফাইতং শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন জায়গায়, ফাইতং ইউনিয়ন ছাত্রলীগে সহকর্মীদের কে নিয়ে চারাগাছ রোপণ করেন সাদ্দাম। বৃক্ষরোপণ কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হোসাইন মোহাম্মদ সাদ্দাম বলেন, “প্রকৃতির শোভা বর্ধনেই নয়— গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি ঠিক সেই পরিমাণ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয় গাছ।বিশেষজ্ঞদের মতে, আমাদের দেশের আয়তন ও জনসংখ্যানুপাতে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু বাস্তবে রয়েছে ৮-১০ ভাগ বনভূমি। মানুষের প্রয়োজনে গাছের কথা বলে শেষ করা যাবে না।এই বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে অংশ নেন ফাইতং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো: শাহীন মুন্না ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হোসাইন মোহাম্মদ সাদ্দাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, মির্জা জয়নাল,নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা সাইমন,  ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম নাঈম, দপ্তর সম্পাদক ফাহিম ফয়সাল রাকিব, সাইফুল, হালেক,কাওছার,  তায়েফ, শহিদ,মিরাজ, মিছবাহ, তুহিন, জুনাইদ, জাহেদুল,  পারভেজ,লিটু, তৌহিদ, মাবুদ,  এবং ইউনিয়নের স্কুল, ওয়ার্ড, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর