April 15, 2026, 5:47 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চৌদ্দগ্রামে ‘করোনা হেল্প ফান্ড ফেলনা’র উদ্যোগে অসহায় ১৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা দুর্যোগকালীন সময়ে ব্যক্তিক্রমী এক উদ্যোগের মাধ্যমে অসহায় ও দিনমজুর ১৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ‘করোনা হেল্প ফান্ড ফেলনা’। সংগঠনের প্রতিষ্ঠাতা ও ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সার্বিক নির্দেশনায় পূর্বেই সহযোগিতা পাওয়ার উপযোগী পরিবারগুলোর মাঝে স্বাক্ষরিত এবং নাম্বার সম্বলিত কার্ড বিতরণ করা হয়। শুক্রবার স্ব-স্ব কার্ড নিয়ে চৌদ্দগ্রাম বাজারের সদাই মেগাশপ থেকে নিজেদের উপহার সামগ্রী বুঝে নেন অসহায় পরিবারের সদস্যরা। এ যেন বাজার থেকে বাড়িতে সদাই নিয়ে যাওয়া। এতে ছিলনা সহযোগিতা প্রার্থীদের ছবি তোলার কোন ভয়, ছিলনা মানসম্মানের ভয়ে সহযোগিতা না নেওয়ার কোন আশঙ্কা। নিম্ম মধ্যবিত্ত ও নিম্মবিত্ত কার্ডধারী সকলেই মনের আনন্দে সংগ্রহ করেছে তাদের উপহার সামগ্রী। শুক্রবার সকালে সার্বিক কার্যক্রমে সদাই মেগাশপে উপস্থিত ছিলেন সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, করোনা হেল্পফান্ডের সদস্য ও আলোকিত চৌদ্দগ্রামের বার্তা সম্পাদক বেলাল হোসাইন, হেল্প ফান্ডের সদস্য অডিট কর্মকর্তা সাইফুর রহমান শামিম, নগদহাট ডটকমের প্রতিষ্ঠাতা ই¯্রাফিল মোল্লা, শিক্ষানবিশ আইনজীবি সাইফ উদ্দিন, সদাই মেগাশপের পরিচালক হোসাইন মামুন, সাঙ্গিশ^র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন মোল্লা, প্রবাসী হাফেজ মর্তুজা, সদস্য আতিকুর রহমান, ফরহাদ মোল্লা, মোজাম্মেল হোসেন, ফাহাদ মোল্লা ও আতিক মোল্লা প্রমুখ।এদিকে অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণে আর্থিক সহযোগিতা করা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা এবং সার্বিক কার্যক্রম বাস্তবায়নে যারা ভুমিকা রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান। করোনা মহামারীর সময়ে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসায় করোনা হেল্প ফান্ড ফেলনা ও প্রবাসীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন অসহায় এবং দিনমজুর পরিবারের সদস্যরা।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর