March 30, 2026, 10:43 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

মহিপুরে ইউপি চেয়ারম্যানের করোনা শনাক্ত

আনু আনোয়ার, পটুয়াখালী প্রতিনিধিঃ

মহিপুর থানার লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসার উদ্দিন মোল্লার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য বৃহস্পতিবার সকাল ১০ টায় নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বর্তমানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্্র ভবনে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আনসার উদ্দিন মোল্লা কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার ছোট ভাই। এর আগে চেয়ারম্যানের স্ত্রী খাদিজার করোনা উপসর্গ দেখা দিলে উভয়েরই নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠায়। বুধবার রাত ৯ টায় চেয়ারম্যানের করোনা রিপোর্ট পজেটিভ আসে এবং স্ত্রীর রিপোর্ট নেগেটিভ হয়। এর আগে ওই ইউনিয়ন পরিষদের সচিব রুবাইয়াত আদনান এর করোনা পজেটিভ হয়। ইউপি সচিব আইসোলেশনে চিকিৎসা সেবা নেয়। দ্বিতীয়বার তার নমুনা সংগ্রহ করে পাঠালে রিেেপার্ট নেগেটিভ হয়। বর্তমানে রুবাইয়াত আদনান হোম কোয়ারেন্টাইনে সুস্থ্য রয়েছে। আগামী সপ্তাহে কর্মস্থলে যোগদান করবে বলে ইউনিয়ন পরিষদ সুত্র জানিয়েছে।ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা অসুস্থতা বোধ করলে জন সাধারনের সাথে দেখা সাক্ষাত বন্ধ করে দেয়। তিনি ফোনালাপে জরুরি কাজকর্ম সম্পাদন করছেন।সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহানাজ পারভীন বলেন, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে তিনি সুস্থ্য আছে।কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় আইসোলেশনে চিকিৎসাধীণ রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর